যদি ঈশ্বর কোনদিন আমার ডাকে খুশি হন
বলেন, একটা বর চাও
আমি তাঁর কাছে ধন সম্পদ চাইব না
কোন আশ্চর্য প্রদীপও চাইব না
চাইব শুধু একজোড়া ডানা, ইচ্ছেডানা
না... ঈগলের ডানা নয়, পরীর ডানাও নয়
প্রজাপতির ডানা।
আমি উড়ব, রঙীন প্রজাপতির মতো উড়ব
সেই কোন ছোটবেলার সাধ
উড়তে উড়তে চলে যাব অনেক উপরে
যতটা যাওয়া যায়
উঁচু থেকে তোমাদের দেখব
তোমাদের ভালোমন্দ দেখব, খানাখন্দ দেখব
আলোয় দেখব, অন্ধকারে দেখব
আর দেখব আমার 'আমি'কে
দেখব, উপরে উঠতে পরলে কি কি বদল হয়।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem