বৌ বদলের খেলা Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

বৌ বদলের খেলা

এটাও একটা ক্লাব, কিন্তু একটু ভিন্ন
জোয়ান ধনী দম্পতিরা এর সদস্য
ওরা এখানে অনেক আধুনিক খেলা খেলে
উইক-এন্ডে একদিন বউ বদলের খেলাও চলে
ওরা এটাকে বলে স্বাদ বদলের খেলা।

বৌ-রা নিজেদের গাড়ীতেই বসে থাকে
ক্লাবে একটা পাত্রে গাড়ীর চাবি জমা হয়
স্বামীদের একজনের চোখ বাঁধা পড়ে
সে ঘেঁটে-ঘুঁটে একটা চাবি তুলে নেয়
বাকিরা সজোড়ে তালি দিয়ে সওয়াগত করে।

তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ...
সবার হাতে একটা করে চাবি কিন্তু ভিন্ন গাড়ীর
সবার ভাগে একটা করে বউ কিন্তু ভিন্ন বাড়ীর
হাতে সময় তিন ঘন্টা, বেড়িয়ে পড় এই বেলা
লক্ষ্য বুক করা ঘর, স্বাদ বদলের খেলা।

Saturday, October 21, 2017
Topic(s) of this poem: change
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success