পুস্তক প্রেম Poem by RAJAT GHOSH

পুস্তক প্রেম

অনেকদিনের পরিচিতা তুমি,
তুমিই আমার পথ চলার সঙ্গী,
শিশুমনে স্থান করেছিলেন তুমি
তুমিই আমার প্রেরণার অঙ্গি।

তুমি আমার নিদ্রা, স্বপ্ন, জাগরনে,
বাড়ে বাড়ে তাকায় তাই তোমার পানে,
তোমার সাদা কালো রূপে মুগ্ধ আমি
তুমিই যে মোর অন্তরের বীণাপাণি।

প্রশস্ত হয়েছি তোমারই স্পর্শে আমি,
প্রশান্ত করেছ আমায় সেও যে জানি,
অশান্ত চিত্তে তুমি দিয়েছ সুধা পানি,
আমার রাজ্যে তুমি একমাত্র রানী।

নিদ্রাহীন চোখে রূপদর্শনে ভারী হয়েছে মস্তক,
তুমি যে সাদা পাতার কালো হরফের পুস্তক।

Sunday, October 29, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success