প্রলেতারিয়েত বুকের অতলে রুদ্রের অশ্রুফল Poem by Soumen Chattopadhyay

প্রলেতারিয়েত বুকের অতলে রুদ্রের অশ্রুফল

বুকের অতলে আমিতো নিথর
ক্রমশ তলিয়ে গেছি
দেহাতি মায়ের প্রার্থনার অন্তরে - পশ্চিম গর্ভে

শীত শেষে অনেক বসন্ত
প্রলেতারিয়েত চোখে জেগে থাকে
শুধুই শিশুর মুখ চেয়ে-জন্মের সৌজন্যে

এইভাবে মধ্যরাতে অতর্কিতে
ব্যক্তিগত দুঃখ গুলি
সুপ্ত শিরার ভেতর কেঁপে ওঠে

আদিগন্ত বিপর্যস্ত রক্ত
সূর্যাস্তের করুণ আলোর মতো
আমার স্বপ্নের চারপাশে
কোনো এক দূরের মুক্তির দিকে
সহজ জীবন খোঁজে

বিচ্ছুরিত যন্ত্রণার মাঝে
এইভাবে রোজ রাত্রি নামে

বহুবার এভাবে দুঃখিত ঝর্নার নিসর্গ
নিয়ে যায় প্রজাপতির আকাশী দেশে

দুঃখ—
আমিতো তোমাকে হৃদয়ে নিয়েছি
রুদ্রের অশ্রুর ফলের মতন

এসো তুমি—
এই ভরা রাত্রিতে
পবিত্র করো বিষগন্ধী বাতাসের মাঝে
যেখানে শিশুর মুখে নতুন ভোর জাগে

প্রলেতারিয়েত বুকের অতলে রুদ্রের অশ্রুফল
Wednesday, December 9, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success