অন্য গ্রহের মানুষ Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

অন্য গ্রহের মানুষ

আমি এই প্রজন্মের যুবক যুবতীদের সাথে
খাপ খাইয়ে চলতে পারি না
ওদের কিছু বলতে পারি না
সর্বদা মনে হয়
আমি একটা ভিন্ন প্রজাতির মানুষ
এদের মাঝে, এদের সাথে আছি মাত্র
জলের মধ্যে তেলের মত ভাসছি
এদের মানসিকতার সাথে
ধারাবাহিকতার সাথে
চলনে, বলনে, ভাবনায়, চিন্তায়
আমার সাথে কোথাও কোন মিল নেই
হাসতে হয় তাই হাসছি
মুখ খুললে এরা হয়ত ভাববে
আমি অন্য কোন গ্রহ থেকে এসেছি
বা নিজেকে মহাভারতের যুগে বসিয়ে রেখেছি
তাই নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখি
প্রকাশ করি না
কারণ ওরা আমায় বোঝে না।

Wednesday, December 13, 2017
Topic(s) of this poem: people
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success