অন্ধের ব্যাথা Poem by Asit Kumar Sanyal

976 / 943
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

অন্ধের ব্যাথা

আমি অন্ধ
তাই প্রকৃতি তার রূপের ডালি নিয়ে
আমার দুয়ারে আসে না
দেখি না গাছভরা ফুল, ফল
মাঠভরা শষ্য
আকাশের চাঁদকে উপভোগ করতে পারি না
পারি না সূর্যকেও
মরুভূমির বালির স্তুপ কেমন হয়
সে তো কল্পনারও বাইরে
আমার অতীত, বর্তমান, ভবিষ্যত তো আছে
কিন্তু পারি না তাদের সাথে
পা মিলিয়ে চলতে
আমার ঠান্ডা গরমের অনুভূতি আছে
কিন্তু তার আভা অনুভব করতে পারি না
ফুলের আকার বুঝতে পারি
কিন্তু রঙ ও শোভা দেখতে পাই না
আমার চোখে শুধু কালো রঙ
কালোর বাহার
যখন সৌন্দর্য্যের কথা হয়
হাঁ করে শুনি
কিন্তু তার বর্ণনা বেশিক্ষণ শুনতে পারি না
একটা পর্দা আমাকে আলাদা করে রেখেছে
কি আমার ভাগ্য
আলো আমার চোখে কালো হয়ে নাচে
প্রতিদিন অন্ধকারে বাঁচি
অন্ধকারেই মরি
আমার জীবনের পথ বন্ধুর, যন্ত্রনাদায়ক
ধন সম্পদ আমার যন্ত্রনার সামনে ফিকে
পৃথিবীর সুযোগ সুবিধা আমার কাছে মূল্যহীন
আমার কষ্টের কোন প্রতিকার নেই
আশা নেই, ভরসা নেই
কেউ পারবে না আমার চোখের
কালো রঙ মুছে দিতে
তোমরা সবাই আমায় সহানুভূতি দেখাও
কিন্তু কেন?
আমি কি ভিখারী?
অকর্মন্য?
নাকি একটা ফাঁকা খাতা?

Monday, December 11, 2017
Topic(s) of this poem: pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
976 / 943
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success