আমার বয়স তখন ছমাস
দাদার বয়স দুই ।
গুটি-বসন্ত হলো আমাদের
দুজনের - একইসঙ্গে
কলাপাতা দিয়ে জড়ানো আমরা
পাশাপাশি
আমি বেঁচে গেলাম
দাদা মরে গেল
নকশি কাঁথায় জড়িয়ে
দাদাকে মরঘাটিতে পুঁতে দেওয়া হলো।
দাদু সারারাত ঘুমোন নি
ভোর রাতে পৌঁছেছিলেন পদ্মার চরে, মরঘাটিতে
দাদুকে অনুসরন করছিলেন আমার বাবা
বাবা দেখলেন দাদু খুঁজছেন
তার ভালোবাসার ধনকে
খুঁজছেন টাটকা খননের দাগ
কিন্তু হায়! ততক্ষনে শনশনে হাওয়া
ওলট পালট করে দিয়েছে বালির চরকে ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem