মনে পড়ে Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

মনে পড়ে

যে ঘরে মনের মানুষ নেই
সে ঘর ঘরই নয়
বলা যেতে পারে একটা আস্তানা
বা মাথা গোঁজার ঠাঁই
নিয়তি মনের মানুষটাকে তুলে নেয় ঠিকই
কিন্তু মন থেকে তাকে মুছে ফেলতে পারে না
মনের মানুষ মনেই রয়ে যায়
একটার পর একটা দিন কাটতে থাকে
শুধু তার স্মৃতি রোমন্থন করে
জানি সে আসবে না
তবু তারই কথা মনে পড়ে।

Tuesday, December 12, 2017
Topic(s) of this poem: home
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success