কখনো কখনো অযথা তোমাকে গালমন্দ করি
রাগে তফাৎ চলে যাই
যখনই দেখি আমি একা, হারিয়ে গেছি
তোমাকে ফিরে পেতে চাই।
আমার গানের একতারা তো তোমার হৃদয়ে
কি করে বাজবে বলো তা
যদি ওপারে তোমার গলার সুর
এপারে ঘুঙুর বাঁধা পা।
তাই তো ছুটে আসি, তোমাকে ভালোবাসি
আদর করি নির্জনে
তোমাকে কেন্দ্র করেই বনবন ঘুরি
তোমারই আকর্ষণে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem