হায়না Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

হায়না

বাঙালী একটা হায়নার বাচ্চা পেলো
তাকে পোষ মানালো
নিজের ঘরে
বড় আদর করে
খাইয়ে দাইয়ে মানুষ করলো
বুকের উপর ঘুম পাড়ালো
সন্ধ্যা কিংবা ভোরে
সে যেথায় সেথায় ঘোরে
মস্ত হলো হায়না
মাংস সে তো পায়না
বাঙালির অনেক ছাগল ছিল
এক এক করে টুঁটি মটকালো
প্রমাদ গুনলো বাঙালী
জয় কালী, বোম কালী
এলো এক কালো রাত
বাঙালীর হলো কুপো কাত।
অসিত কুমার সান্যাল
২৭-১১-২০১৭

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success