আশা-আলো Poem by RAJAT GHOSH

আশা-আলো

জাগা রাত্রিকে ফেলে ঘুম গেছে দূরে,
মুখ ভেঁজা বালিশের কান্না গেছে সরে,
সব হারিয়ে সব পেয়েছি এই ধরার বুকে,
দুঃখের আনন্দে চিরখুশি নিয়েছি কিনে।
ভোলা স্মৃতি স্মরনে হরণ হয়েছে মন,
কেমনে আনিব সব স্মৃতি এই যে ক্ষণ?
কালো রাত্রির বুকে উঁকি দিয়েছে ধ্রুবতারা,
পথ চিনিয়ে পথ হারা বোবা বেকার যারা।
চাওয়া পাওয়ার রাত্রিতে আঁধার যে আলগা,
স্বপ্ন মেখে দিশাহীন সব বেচারী বন্য বলগা।
ভাঙা আয়নার টুকরো কাঁচে মুখটা দেখি,
রক্ত ঝড়ে লাল হয়ে যায় পায়ের তলা বুঝি।
কুয়াশা এসেছে মনের মাঝে আজ এ প্রভাতে,
ও দূরে লুকানো রবি উঁকি মারে আশা-আলোতে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success