পুরানো স্কুলের পুরানো ভগ্ন বটতলায়
যদি ভাসি পুরোনো স্মৃতির রোমন্থনায়,
আলগা লাগে আজ বিকালের বর্তমান
ছয় বছরের অতীত যেন আজও অম্লান।
ছুটছে সময়, ছুটছে ঘড়ি, বদলেছি খানিক
অন্তরের টান ব্যস্তানুপাতিক সময় জানুক;
ক্ষনিক জীবনের ব্যস্ততার এই মিলনমেলায়
সময় যেন থেমে গেছে অতীতের বিকালবেলায়।
সূর্য ডোবে ওই দূরে, সবার বিদায় নেবার পালা
সারাটা দিন মজা করে সবাই বোধহয় আলা;
ছবিগুলো সব তোলা রইলো মনের ডায়েরিতে
বিষাদবেলার ওষুধ হবে আমার ডাক্তারিতে;
পুরানো স্কুলের পুরানো ভগ্ন বটতলার আনন্দ
স্মৃতির পাতায় বাড়ল রঙিন কোলাজের গন্ধ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem