জলাশয় ও স্নান ঘাটের গল্প © অরুণ মাজী Poem by Arun Maji

জলাশয় ও স্নান ঘাটের গল্প © অরুণ মাজী

একদিন এক জলাশয়, স্নানের ঘাটকে বললো
"তুমি এতো অশান্ত কেন? সারাদিন কেবল
নড়চড়া করো! "

তো স্নানের ঘাট, জলাশয়কে বললো- ওহে
জলাশয় ভাই, আগে তুমি নিজে শান্ত হও।
তখন তুমি আমাকে ভীষণই শান্ত দেখবে।

তুমিও জলাশয়ের মতো। তুমি যদি নিজে শান্ত
হও, তো এই পৃথিবীকে তুমি ধৈর্য্যশীল শান্ত
আর ভালোবাসা পূর্ণ দেখবে

© অরুণ মাজী

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success