ধর্ম তুমি কার? Poem by RAJAT GHOSH

ধর্ম তুমি কার?

ধর্ম তুমি কার?

আমি হিন্দুর, আমি মুসলিমের, আমি খ্রীষ্টানের,
আমি তোমার, আমি তার, আমি সবার।
জাপানের পূর্ব হতে আমেরিকা ভূমি মোর বাস।

ধর্ম তোমার পরিচয় কি?

মানবতা মোর পরিচয়, চেনে মোর সবাই,
কেউ কেউ ভুল ভেবে ছিনিমিনি করায়।

ধর্ম তোমার কাজ কি?

আমার কাজ কল্যাণ, আমার কাজ সেবা,
আমার কাজ প্রেম, আমার কাজ ভালোবাসা।

ধর্ম তোমার প্রকার বল?

বোকা মানুষ ভাগ করেছে আমার দেহ খানি,
উঠতে বসতে করছে আমায় নিয়ে টানাটানি।
টিকি, দাঁড়ি, গলায় ঝুলিয়ে একটি মাত্র ক্রস
টুকরো করে একতাই তোমরা এনেছো ধস।

তাইতো দেখি আজও চলে রাজনীতির ধর্মযুদ্ধ,
ধর্মের সুতোয় পুতুল নাচতে সবাই নাকি বাধ্য।
ধর্মের নামে মরুভুমিকে করেছো বধ্যভূমি,
রক্তরাঙা বালির রংটা বোধহয় সবাই জানি।

হায়রে পোড়া কপাল আমার সবাই ভুল করে,
আমাকে তোরা মার্গ বানাস কুরুক্ষেত্রের তরে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success