জলজ কবিতা Poem by Samuel Mallik

জলজ কবিতা

নদী এক শিল্পীর নাম
তুলির আঁচড়ে মানচিত্রে নিজেই এঁকে নেয় যে
নিজের দেহাবয়ব

সুবাসিত নদীর দেহবাঁক থেকে ভেসে আসে
ফেনায়িত স্রোতের ঘ্রাণ
আমি জলের পাতায় মুদ্রিত প্রকৃতির কবিতা
পাঠ করি

জলের পৃষ্ঠা উল্টাই
নব নব কবিতাপাঠে সিক্ত হয় যাযাবর মন
যে কবিতায় আছে রূপালি মাছের স্বরবৃত্ত ছন্দ
আছে যূথবদ্ধ সারসের মাত্রা পর্ব।

Tuesday, April 28, 2020
Topic(s) of this poem: river,water
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success