পূরণ হবে কি? Poem by RAJAT GHOSH

পূরণ হবে কি?

আমি চেয়ে আছি কোনো এক উত্তরে,
হয়তো এখনই আসবে আমার আশা,
শীতের কুয়াশা সরিয়ে বসন্তের বাসনা
পূরণ হবে কি?

রং ছবি বদলায় জীবনে ক্যানভাসে,
তুলি ধরেছি আমি ব্যর্থতার শিল্পাগারে,
সফলতার নোবেলের নীল সুতোর আশা
পূরণ হবে কি?

আশার উত্তরের বার্তা আসে না উত্তরে,
ক্লান্ত ক্যানভাস ঘোলাটে রঙে হাঁপায় বড়,
শীতল হাত একটু উষ্ণতার আগুন ছুঁতে চায়,
পূরণ হবে কি?

মনকেমনের সন্ধ্যা গড়িয়ে রাত নাম মনের পৃথিবীতে,
পিদিমের আলোর বাতি ক্লান্ত আকাশে এক নক্ষত্র,
মনের ভানু এখন লুকোচুরি করছে অন্য গোলার্ধে,
নীরবে সকলের সকাল অপেক্ষা কালো রাত জেগে,
আশার উজ্বল বাতির রাত্রিদীর্ঘ অপেক্ষার আশা
পূরণ হবে কি?

Thursday, February 1, 2018
Topic(s) of this poem: hope
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success