আমিত্ব Poem by RAJAT GHOSH

আমিত্ব

আমার আমি থেকে আমিকে বার করেছিলাম
কিনা জানি না, তবে চেষ্টা করেছিলাম;
আমার আমিকে দূরে পাঠিয়ে রেখে
সবাই আমার, আর আমি সবার হবার চেষ্টা
এখন পাগলের প্রলাপ বাণীতে পর্যবেসিত বোধহয়?

আমার আমিত্ব নিয়ে সবার মাঝে একা আমি
হয়ে কি লাভ তা মাপার মাপকাঠি ছিল না;
তাই বোধহয় বিলীন বোকা এই আমির আমিত্ব!
আমিত্ব হারিয়ে আমি মূল্যহীন কিনা জানি না,
তবে বুঝেছি নিশ্চয় একথা বুঝি ঠিক-
"আমার আমিত্বের অহংকার আজ অনন্ত আনন্দধাম"।

আমার আমিত্ব হারানো সত্যিই কি এক পাগলামো?
নাকি,
আমার আমি থেকে অমিকে বার করলেই কি জীবনে সার্থকতা?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success