এ পোড়া রাজ্যে যদি বাঁচতে চাও
ছুটো, ছুটতে থাকো
কারখানায় আগুন, কাজে আগুন
দোকানে আগুন, বাজারে আগুন
যদি ছুটতে না পারো
যে কোন সময় তোমার কপালে আগুন লাগবে
যতটা জোরে পারো ছুটো
পায়ে যতটা শক্তি আছে ছুটো
দক্ষিণ জ্বলছে, উত্তর জ্বলছে
তোমার বর্তমান, ভবিষ্যত জ্বলছে
তোমার স্বপ্ন জ্বলছে,
পেট জ্বলছে
রাস্তাঘাট, পৈতৃক বাড়ীঘর, অট্টালিকা, সৌধ
সব মৃতদেহের মত পড়ে আছে
নিষ্প্রাণ, নিথর
তোমার দিন চুরি হয়ে গেছে,
আলো চুরি হয়ে গেছে
কোথাও তোমার নিরাপত্তা নেই
এ পোড়া রাজ্যে বাঁচতে হলে ছুটো।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem