যাদের গেঁয়ো ভূত বলতাম
একটু পয়সা হতেই তারা গ্রাম ছেড়ে
বহরমপুর চলে গেল
বলে গেল, এখানে ছেলেমেয়ে মানুষ হয় না
এবার যখন বহরমপুর গেলাম
দেখলাম, শুধু আমার গ্রামের ভূতগুলোই নয়
হাজার হাজার গ্রামের অসংখ্য ভূত
বহরমপুরে বাসা বেঁধেছে
বহরমপুর এখন ভূতের শহর।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem