উত্তরাধিকার ঋণ Poem by M F Hasan Rabbi

M F Hasan Rabbi

M F Hasan Rabbi

Noakhali, Chittagong, Bangladesh

উত্তরাধিকার ঋণ

তুলে নিলাম উত্তরাধিকার ঋণ।
অতি গোপনে মুচড়ে দিলাম
আঁকার খাতা, রংপেন্সিল।
স্থির হয়ে গেছে জল,
চোখের কোণে বহুদিন।

চাহনি জুড়ে মেকি কলরব,
কচি ভ্রমরা যায় জ্বলে।
সুখ এবং সৌন্দর্য বোনার নামে -
বেড়ে যায় স্বভাবহীন দায়িত্ববোধ।

বাঁধা আছে সুতো আমাদের, নাভীমূলে
পরস্পরা।

অবসরে শূন্যের বুকে,
দৃষ্টিরা কথা বলে -
শুন্যতার বুকে ফোটে ভাষা -
হৃদয়ে, চোখে।
শূণ্যগামী ফের ছুটে।

Tuesday, February 13, 2018
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
M F Hasan Rabbi

M F Hasan Rabbi

Noakhali, Chittagong, Bangladesh
Close
Error Success