প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়ির পর পূর্ণজন্মা প্রাচীন দেয়ালের বুক চিরে জন্ম নিল একটি অশুথ গাছ।
শতাব্দী হতে শতাদ্বী পেরিয়ে ভাঙ্গছে মহিরূণ।
ফেরাউনের শবদেহ হচ্ছে প্রদর্শিত।
শরাবখানায় নগ্ন নৃত্য যৌনসুখ দেয়।
বৃষ্টির শব্দে মিশে যায় আদিমতার শীৎকার।
শতাব্দী হতে শতাব্দী পেরিয়ে ভাঙ্গছে মহিরূণ।
ব্যবিলনের উদ্যান পেরিয়ে রয়্যাল ক্যাসিনো
পদাঙ্ক এঁকে গেছে দ্রুপদী শশাঙ্ক।
ক্ষতচিহ্ন দগদগে, পলিস্তার খসে পড়া দেয়ালের মত।
বৃহন্নলার চিতার আগুন নিভে গেছে
অসমাপ্ত সৎকার।
শতাব্দী হতে শতাব্দী পেরিয়ে ভাঙ্গছে মহিরূণ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
A great start with a nice poem, M. F. H. R. You may like to read my poem, Love and Lust. Thanks