কবিতা নামে আমার দুটি বন্ধু আছে
একটি আধুনিকা, আলালের ঘরের দুলালী
জিনস্, বয়-কাট, হাইহিল
দামী কসমেটিকস্, বিদেশী পারফিউম
পার্টিতে নাচে ঠিক বিদেশীনির মতো
মদ খায় ছেলেদের থেকে একটু বেশিই
বন্ধুরা ওকে বলে 'হাইফাই'।
আর এক কবিতা ঠিক যেন লক্ষী প্রতিমা
ট্রাডিশনিল শাড়ী, কোমর ছাড়ানো চুল
পায়ে আলতা, ফ্ল্যাট চটি, সাজ বলতে নেই
ক্ল্যাসিকাল নাচেই তার রুচি
ওর কোড নাম 'সাদামাটা'।
মনে হয়, বাংলা কবিতাও দু জাতের
ঠিক আমার বন্ধুদ্বয়ের মতো
একটি হাইফাই অন্যটি সাদামাটা
একই কবিতার দুই রূপ.....
একটায় ডিক্সনারী ছেঁচা শব্দাবলী
মুখে হেঁয়ালী ক্রীম,
গায়ে কুয়াশার চাদর,
পলিটিক্যাল আইডোলজি,
বিদেশি শব্দের তড়কা
লোকে তারে বলে ভদ্রলোকের কবিতা।
অন্যটি হলো সাদামাটা কবিতা
সহজ, সরল, সাবলীল, ছন্দময়
তাতে মাটির গন্ধ আছে,
চনমনে প্রাণ আছে,
আর আছে আপামর জনতার ভালোবাসা
প্রাইমারী থেকে ইউনিভারসিটি... সবার প্রিয়।
আমি দ্বিতীয় কবিতাকেই ভালোবাসি
সে শুধু কবিতাই নয়.....
রঙ বাহারী 'মর্নিং গ্লোরী'।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem