সহজিয়া নদী Poem by Emranor Reja

সহজিয়া নদী

আল্লাতে শান্তি নাই
শান্তিতে আল্লা আছে
কপালটাকে মসজিদ করে
ঘুরি আমি প্রেমের দেশে।।

তোমার দেহে বিরাজ করে
সাপমুনি খেলায় মেতে
আসমানটাকে দুই ভাগ করে
দেখি সেথায় আল্লা নাই।।

আল্লা থাকে দুইয়ের মাঝে
গাছে যেমন জল থাকে
জল ফুরাইলে মাছ মরে
জলেই আবার পদ্ম ফুটে।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Emranor Reja

Emranor Reja

Bazarchartall
Close
Error Success