স্বার্থ Poem by Sanat Chakrabortty

স্বার্থ

প্রেমের বাঁধন ছিড়বে যেদিন
মুক্ত হবে প্রাণ,
থাকবে না মন বদ্ধ হয়ে
করবে না আনচান ।
অবুঝ বড় হৃদয় খানা
চাঁদের পানে চায়,
চাঁদের গায়ে কলঙ্ক দাগ
তাকেই শোভা পায় ।
মরন শ্রেয় প্রাণের চেয়ে
কলঙ্ক দাগ নিয়ে,
অদৃষ্ট মন দৃষ্টতাকে
খাচ্ছে কুঁড়ে কুঁড়ে ।
প্রেমের চেয়ে প্রিয় আজ
সবার কাছে অর্থ,
জীবনটাকে সাজাতে হলে
দেখ নিজের স্বার্থ ।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success