Sanat Chakrabortty

Sanat Chakrabortty Poems

জনম কেন দিলি মা আমায়
এই পাপের সমাজে,
বেইমান আজ হয়েছি আমি
মুখ ঢেকেছি লাজে ।
...

জীবন তরী বাইবেই ঠিক
পথের কাঁটা সরিয়ে,
উঠবে যেগে ঠিকই তুমি
পরাযয় কে হার মানিয়ে ।
...

প্রেমের বাঁধন ছিড়বে যেদিন
মুক্ত হবে প্রাণ,
থাকবে না মন বদ্ধ হয়ে
করবে না আনচান ।
...

The Best Poem Of Sanat Chakrabortty

সমাজ

জনম কেন দিলি মা আমায়
এই পাপের সমাজে,
বেইমান আজ হয়েছি আমি
মুখ ঢেকেছি লাজে ।
মিছেই সবাই বড়াই করি
রূপের অহংকার,
গুনের হেথা নেইকো কদর
রূপ দেখে হয় বিচার ।
মানবিকতা হারিয়ে গেছে,
আত্ম অহংকারে
অমানবিক পৃথিবী শুধু
ভরছে অবিচারে ।
ধরণী আজ জরাজীর্ণ
জাতের লড়াই এ,
ভেদাভেদের দেওয়াল গড়ে
সমাজ পিছিয়ে ।
কিসের কারন যুদ্ধ করি
ভিটা মাটি নিয়ে,
এই মাটিতেই পুড়তে হবে
হয়তো মিশবো এই মাটিতে । ।

Sanat Chakrabortty Comments

Close
Error Success