সমাজ Poem by Sanat Chakrabortty

সমাজ

Rating: 5.0

জনম কেন দিলি মা আমায়
এই পাপের সমাজে,
বেইমান আজ হয়েছি আমি
মুখ ঢেকেছি লাজে ।
মিছেই সবাই বড়াই করি
রূপের অহংকার,
গুনের হেথা নেইকো কদর
রূপ দেখে হয় বিচার ।
মানবিকতা হারিয়ে গেছে,
আত্ম অহংকারে
অমানবিক পৃথিবী শুধু
ভরছে অবিচারে ।
ধরণী আজ জরাজীর্ণ
জাতের লড়াই এ,
ভেদাভেদের দেওয়াল গড়ে
সমাজ পিছিয়ে ।
কিসের কারন যুদ্ধ করি
ভিটা মাটি নিয়ে,
এই মাটিতেই পুড়তে হবে
হয়তো মিশবো এই মাটিতে । ।

COMMENTS OF THE POEM
Jazib Kamalvi 21 February 2018

A good start with a nice poem, Sanat. You may like to read my poem, Love And. Thank you.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success