রাজপুত Poem by RAJAT GHOSH

রাজপুত

মনমরা এ পৃথিবীর সুক্ষ গৃহকোনে
কত শত সুশান্ত বুঝি মুক্তির সন্ধানে,
নিভে যায় দীপ অকাল সন্ধ্যার বুকে
একরাশ আঁধার কাটে হতাশা মুখে।

ইতিহাস হবে সময়ে আজকের কোলাহল
ভুগোলও বুঝি বদলাবে, পৃথিবী রসাতল,
একরাশ বুকে দরজা বন্ধ জীবনের স্তাবকতা
রাজপুত এক শেখালো কি জীবনের কৃত্রিমতা?

আলো আঁধারের এ পৃথিবী আজ কেমন অচেনাময়
ধ্বংস ধ্বজায় আঁকা তোমার পরিহাস বাণীও বেদনাময়!

Tuesday, June 16, 2020
Topic(s) of this poem: death
POET'S NOTES ABOUT THE POEM
#Suicide of Susant Singh Rajput....Very hard to believe... Rest in peace Sir...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success