মৃত্যু কি সে? মৃত কে সে? Poem by Rhymer Rhymer

মৃত্যু কি সে? মৃত কে সে?

মৃত্যু কি সে?
মৃত কে সে?
মানুষ মৃত্যু বলতে ব্যাক্তির জৈব দেহটির বিনাশকেই বুঝে
মৃত্যুর পূর্বে মরার একটি বিষয় হাদিসে আছেঃ
এই মৃত্যুটি কি?
এই মৃত্যুটি হল ব্যাক্তির স্বীয় নফসের মৃত্যু
নফসের উপর রূহের বিজয়ী হওয়া
প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে
একটি আয়াতও কোরানে আছেঃ
নফসের মৃত্যুর স্বাদ ভোগের সাথে জৈব দেহের বিনাশ শর্ত নয়
জৈব দেহ বিনাশ হলেও নফস মৃত্যুর স্বাদ ভোগ করতে পারে
আবার জৈব দেহের বিনাশের সময়ও নফস মৃত্যুর স্বাদ ভোগ করতে পারে
দেহ থাকতেও যারা মৃত্যুর স্বাদ ভোগ করে তাঁরাই ওয়ালী তথা আল্লাহর বন্ধু
ওয়ালী, শহীদ উনাদের নফসের মৃত্যু ঘটার সাথেই যেহেতু উনাদের নতুন জীবনের প্রারম্ভ হয়
তাই উনারা জীবিত
জীবনের ভিখ তারা চাহে না...।

COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success