ফুলগুলো সব যাচ্ছে খসে,
পাতাগুলো নুয়ানো,
কোঁকড়ানো গাছের ভীষণ অসুখ
মাটিতে শোয়ানো।
মালিরা সব ছুটি নিয়েছে
ভর্তি ঘাসে বাগান,
মেলার দেশে সবই অমিল
তবুও ঝড়ের আহবান।
লতায় পাতায় হলুদ ক্লোরোফিল
ম্যাগনেসিয়ামের অভাব,
পিচকারিও বুজি বেজায় বিকল
বাগান জুড়ে হাজার পোকার প্রভাব।
শুকনো বাসা ভাবছে বুঝি
এই বুঝি হাড় ভাঙলো ঝড়ে,
কিচির মিচির শৈশব যত
ডানা মিলিয়ে আছড়ে পড়ে।
একটা শিশু একলা পায়ে ভীষণ সাহসে
টলটলে সে করলো প্রবেশ,
তুলতুলে ভোঁতা যন্ত্র কাঁপে
পরিষ্কারে তার মনোনিবেশ।
পারছে না সে ক্ষুদ্র অতি
নিদারুণ শৈশব দুর্বল,
অবলা মন ডাকছে তাঁকে
বিপ্লবের বাসনা তার প্রবল।
ঘুম ভেঙে যায় ভোরের বেলায়
পাখিদের কূজনে,
স্বপ্নশিশু ছুটি নিয়েছে
সবুজ বাগানে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem