জীবনের সুইচ Poem by Emranor Reja

জীবনের সুইচ

সুইচ একবার নিবে গেলে
বাত্তি ত আর জ্বলে না
পাওয়ার ব্যাংকের খবর নিলা না
পাওয়ার ব্যাংকের খবর জান না।।

মায়ের পেটেতে উদয়
মায়ের পেটেতে অস্ত
মাঝখানেতে চাকরি বাকরি আনন্দ কষ্ট
মায়ায় মায়ায় জীবন গেলো
কায়া সাধন হলো না।।

মনবিমান আকাশ পাতালে
শান্তি খুঁজে ঘরের ভেতরে
রংনাম্বারে ফোন করে সে আসল মানুষ খুঁজে
ছায়ার মানুষ মানুষ নারে
কায়া সাধন হলো না।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Emranor Reja

Emranor Reja

Bazarchartall
Close
Error Success