আলতো জলে বর্ষা নেমেছে
বৃষ্টি রিমঝিম,
খোলা চুলের মেঘলা আকাশে
সারা বছরের ঋণ।
গগনে গগনের সাদা বক সারি
উঁচু তাল চেয়ে রয়,
কত কৃষক হেঁটে চলে আলপথে
অবসর নাহি সয়।
ডিঙি নিয়ে চলে জেলে
হাতে ফাঁস জাল,
'মাঝি ভাই শক্ত হাতে
সামলিও তোমায় হাল'।
কত কচিকাঁচা,
কাদাজলে ডুব খেলা,
কাগজের নৌকা ফেলে
ভাসলো কলার ভেলা।
ধূ ধূ প্রান্তরে মেশে
আকাশের মন,
কে যেন গায় দিনলিপি ক্যানভাসে
চুপ করে শোন...
ভেঙেছে বাড়ি উড়েছে ছাদ
হাটুজলে উঠান,
সবুজ গ্রামে প্রাঙ্গন বুঝি
একখণ্ড শ্মশান।
মেলা শেষে ভরে আসে
ভাঙনের গ্রাস,
কপাল নীচে ঘামের বিন্দু
হিসেবে লেখে হ্রাস।
জীবন চলে দিনের শেষে
সূর্য ডোবা দিগন্তে,
আবার একটা সকাল আসবে
আর রাঙা রবি অজান্তে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem