অবান্তর আমি Poem by Mousumi Bhowmik

অবান্তর আমি

অবান্তর আমি
মৌসুমী ভৌমিক
=============
অবান্তর বার্তালাপে, কাটাই
অবান্তর বার্তালাপে
যাক না এভাবেই
বিলাপে প্রলাপে।

অকথার কথা শুনে
ভাবিস অযথা যাপন
কিই-বা ক্ষতি বল্
যদি এমনই আয়োজন!

ভাববি সেদিন ভাববি
এমন কেন দিন
প্রলাপগুলোই খুঁজে
খুঁজে ঘুরবি সেদিন।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success