লজ্জা (বাংলা) Poem by Gayatri Phukan

লজ্জা (বাংলা)

লজ্জা
Gayatri Phukan
Translated from Assamese into Bengali by:Shakil Ahmed.

স্যোশাল মিডিয়াতে
ভাইরাল হয়েছে
এক বিবস্ত্র নারীর ছবি
তার প্রিয় পুরুষ মানুষটি
পর্ণগ্রাফির মডেলের মতো
বাজারে নিলাম করেছে
প্রিয়তমার বিবস্ত্র ছবি
তামাবর্ণের শরীর
দু'চোখে কামের ভাবনা
স্ফীত বক্ষযুগল
কামুক নাভীমন্ডল
কামনার লেলিহান শিখা হয়ে
জ্বলে উঠেছে এক নারীমূর্তি
এ যেন মহেঞ্জোদারোর খুদিত
এক নয়নাভিরাম ভাস্কর্য
শত শত পুরুষে
লাল রঙ চেটে খাচ্ছে
শত শত পুরুষের
কামনার রঙিন আগুনে
বারেবারে ধর্ষিত হচ্ছে
পৃথিবীর নারীত্ব
প্রেমিকের অভুনয়ে মুগ্ধ
কে এই রমণী
ভুলে গেছে নারীত্ব
খুলে ফেলে লজ্জার আবরণ
উপহার দিল নিজের বিবস্ত্র ছবি
বাজারে নিলাম হলো
অপূর্ব শরীর
ঐশ্বর্যময় নারীত্ব
এভাবে কেন নিলাম হয়
প্রেমের লাল রঙ
বাজারে বিক্রি করে দেয়া হয় কেন
প্রেমের সলিল তরঙ্গ
এভাবে কী নিলাম করে কেউ
প্রেমিকার দেহ
হে বিবস্ত্রা নারী
তোমার হাতে আছে কি - -
প্রিয় পুরুষের এক নগ্ন ছবি
তুমিও নিলাম করো
নিলাম করো
তোমার হাতে
লজ্জিত হোক
আধুনিকতা
সভ্যতা
প্রেম

একটি বিবস্ত্র ছবি
উপহার দেয়ার আগে
একটি বিবস্ত্র ছবি উপহার নিও
তখন খেলা ড্র
জমবে ভালো
প্রেমের নির্লজ্জ খেলা
বাজারে সমানভাবে নিলাম হবে লজ্জা
কেউ কাউকে
উপহার দিও না বিবস্ত্র ছবি
যা'তে নিলাম হয় লজ্জা।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Gayatri Phukan

Gayatri Phukan

Sivasagar
Close
Error Success