বীর হও হে ভাই, বীর এক মানুষ হও। Poem by Arun Maji

বীর হও হে ভাই, বীর এক মানুষ হও।

Rating: 5.0

জীবনে কারও কাছ থেকে ভিক্ষা নিও না
সে তোমার চরিত্র দাবি করবে।
জীবনে কারও কাছ থেকে সহানুভূতি নিও না
সে তোমার পৌরুষত্ব দাবী করবে।

ঐশ্বর্য্য, ক্ষমতা, পান্ডিত্য বা পেশীর জোরে
কেউ কখনো বীর পুরুষ হয় না।
বীর পুরুষ সে- যার সংযম আছে, ত্যাগ আছে।
ভয়ানক দুর্দিনেও যে "ভিক্ষা-সহানুভূতি" না নিয়ে
ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রাখে।

বীর হও হে ভাই, বীর এক মানুষ হও।

উন্মাদের আহ্বান, অরুণ মাজী

© অরুণ মাজী

বীর হও হে ভাই, বীর এক মানুষ হও।
Monday, September 3, 2018
Topic(s) of this poem: courage
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success