জীবনে ধন মান অর্থ সহানুভূতি কিছুই ভিক্ষা করো না।
দুর্দিনেও না, রগড়ে রগড়ে মরে গেলেও না।
ব্যতিক্রম কেবল একটাই - তা হলো ভালোবাসা।
ভালোবাসার জন্য, শুধু ভিক্ষা কেন? চুরি, ডাকাতি
বাটপারি, সিঁধকাটা- যা খুশি করতে পারো তোমরা।
শর্ত কেবল-
১. আহত কাউকে করো না।
(চিমটি কাটা, কানমুলা, গাল টিপে দেওয়া,
ভেংচি কাটা ইত্যাদি অবশ্য ছাড়ের আওতায়।)
২. আর ধরা পড়লে, অরুণ মাজীর নাম নিও না।
উন্মাদের প্রলাপ, অরুণ মাজী
© অরুণ মাজী
Painting: JWG
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem