অস্তিত্ব Poem by RAJAT GHOSH

অস্তিত্ব

মৃত্যুর ধ্বনি যখন স্পন্দিত হৃদস্পন্দনে
বাঁধভাঙা বারি বন্যা ব্যর্থ শুধু দু নয়নে।
চোঁখের জলে ভাসছে বন্যা এই ধরাতে
আর্তনাদে হতাশা কাঁদে কপালের বরাতে।
মিথ্যা এ মরীচিকা মায়ার শক্ত যত বাঁধন
সময়ের তীক্ষ্ণ ছুরিতে হলো সব ছেদন।

বহমান গঙ্গা আর আমি শুয়ে তার শ্মশানে
লাল চুল্লী অপেক্ষা করে চেয়ে আমার পানে।
শীতল আমার স্থির দেহে প্রবল তাপের বন্যা
একলহমায় আমার দেহ মাটির ছাই কন্যা।
পাশে বসে অপেক্ষা বহমান ব্যস্ত গঙ্গা স্নানের
বিলীন দেহ ভাবছে শেষ হলো একটা প্রাণের।

ডারউইন আজ কাঁদছে তার অস্তিত্বের অবসানে,
তবু ডারউইন বেঁচে আছে অস্তিত্বের অনন্ত সংগ্রামে।

Saturday, June 2, 2018
Topic(s) of this poem: death,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success