চিৎ হয়ে শুয়ে আছে মানুষ
লালসার যৌনাঙ্গ সুউচ্চে প্রদর্শন করে।
দৃঢ় প্রত্যাশা তার
সুখের আকাশ ভেঙে পড়বেই
তার সুউচ্চ পর্বত শিখরে।
অথচ রগড়ে রগড়ে বাঁচতে বাঁচতে
একদিন
শ্মশানের চিতায় প্রজ্বলিত সে।
সহস্র খোল করতালের
"বলো হরি, হরি বোল" ধ্বনি অগ্রাহ্য করে
অকুন্ঠ প্রত্যাশায়
তখনও আকাশ পানে চোখ রাখে সে।
সুখের আকাশ তাকে ভেংচি কাটে।
মরণ তাকে ঘৃণা করে ছুঁতে।
উত্তরাধিকারী
তাদের নাকী কান্নার আড়ালে
অকর্মণ্য বলে তাকে গালমন্দ করে।
তবুও চিৎ হয়ে শুয়ে আছে মানুষ
লালসার যৌনাঙ্গ সুউচ্চে প্রদর্শন করে।
© অরুণ মাজী
Painting: Bryce Cameron Liston
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem