জলসা ঘর Poem by RAJAT GHOSH

জলসা ঘর

জীবনের জলসার জটিল ঘরে
জোনাকি জ্বালে ক্ষনিক আলো,
চারদিকেতে আঁধার নামে
সাদা আলপনা দেয় কালো।

আমি তুমি বসে একলা মাঠে
নীরব নিস্তব্ধ নেমেছে দুটি হাতে,
জড়িয়ে তোমার বদ্ধময় মুষ্টি
আমি খুঁজেছিলাম জীবনের সৃষ্টি।

জলসা ঘরে পায়ের ঝুমুর ধ্বনি
করেছে মোরে তোমার কাছে ঋণী,
ঝুলন্ত ঝাড়বাতিতে জমেছে ধুলো
অপেক্ষা করছে আসবাবপত্রগুলো।

হাহাকারের মরুসীমায় রিক্ত আমি
তোমার চঞ্চল চিহ্ন না আমি জানি,
নীরবে নিভৃতে নিরালার নির্জনতায়
বুঝেছি জীবনের মানে গভীরতায়।

Sunday, June 10, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success