গোধূলি জীবন Poem by RAJAT GHOSH

গোধূলি জীবন

গোধূলি
জীবনের সায়াহ্নে
রণক্লান্ত সৈনিক আমি,
আঘাতের ক্ষতে জর্জরিত জীবনে
এখনো খুঁজছি বনলতার মায়াবী মুখ।

জীবনানন্দ
বুঝি মরীচিকা
মায়াবী দারুচিনি দ্বীপে,
রক্তাক্ত বিশ্বযুদ্ধ করেছি পার
এঁকেছি হিরোশিমা নাগাসাকির পরমাণু হার।

শান্তি
কোথায় বিশ্বমাঝে
জানতে গোধূলি জীবন,
ইতিহাস সে লিখবে আবার
মুছে গীতা-বাইবেল-কোরানের হাহাকার।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success