মানসিক ক্যান্সার Poem by Arun Maji

মানসিক ক্যান্সার

Rating: 5.0

ফুলের বুকেই, ফুলের সৌন্দর্য্য আর সুগন্ধের উৎস।
তেমনি, তোমার সুখ সৌন্দর্য্য আর সুগন্ধের উৎস-ও,
তোমার আপন হৃদয়, তোমার আপন কর্ম।
তোমার জীবন যদি সুখ- সৌন্দর্য্যময় হয়, তার জন্য দায়ী তুমি।
তোমার জীবন যদি দুঃখ-যন্ত্রণাময় হয়, তার জন্যও দায়ী তুমি।

দুঃখের কথা হলো, আমরা অনেকেই নিজের দুঃখের জন্য
বাবা-মা, স্বামী-স্ত্রী, বন্ধু-প্রতিবেশী, ইত্যাদিকে দায়ী করে থাকি।
আমরা কেবল নিজের মধ্যে দুঃখের সেই উৎসকে খুঁজি না।
অন্যকে দোষারোপ করে, আমরা নিজেরা জ্বলি, আর
অন্যের জীবনকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই।
এ এক দুরারোগ্য ব্যাধি। "মানসিক রোগ বিজ্ঞান"
এই রোগকে "PERSONALITY DISORDER" বলে।
"PERSONALITY DISORDER" হলো চরিত্রের ক্যান্সার।

প্রত্যেক বাবা মায়ের উচিৎ- বাচ্চাদেরকে তার কাজের জন্য
দায়িত্ব নিতে শেখানো। বাচ্চা যদি কাউকে দোষারোপ করে,
সঙ্গে সঙ্গে তাকে নিষেধ করা, আর তাকে বুঝিয়ে শেখানো।
নতুবা সেই শিশু, ভবিষ্যতে এই দুরারোগ্য রোগে ভুগতে পারে।

© অরুণ মাজী
Painting: Amit Bhar

মানসিক ক্যান্সার
Thursday, July 19, 2018
Topic(s) of this poem: psychological
COMMENTS OF THE POEM
Bedananda 19 July 2018

Sir apnr লেখা just amazing... Hats up......

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success