সিংহ হৃদয় হও Poem by Arun Maji

সিংহ হৃদয় হও

Rating: 5.0

সিংহের দেশে সিংহ রাজা
ইঁদুর বাচ্চার দেশে ইঁদুর রাজা।
আমাদের রাজা মিথ্যুক ঠগ প্রবঞ্চক
কারন আমরামিথ্যুক ঠগ প্রবঞ্চক।
আমাদের রাজা অকর্ম্মণ্য, মুখে মারিতং জগৎ
কারন আমরা অকর্ম্মণ্য, মুখে মারিতং জগৎ।
আমাদের রাজা মন্ত্রী পন্ডিত, পা চাঁটা শ্বাপদ
কারন আমরা পশ্চাৎদেশ চাঁটা শ্বাপদ।

সিংহ রাজা চাও?
তবে নিজে আগে সিংহ হও।
ছাগলের শিং দেখে ভয়ে পুকুরে ঝাঁপ দেবো;
অথচ চাইবো আমি সিংহ রাজা;
তা কখনো ঘটবে কি?

© অরুণ মাজী

সিংহ হৃদয় হও
Thursday, July 19, 2018
Topic(s) of this poem: courage
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success