ইচ্ছা করে অনেক কিছু,
ভাবি ভাবুক হয়ে কাটাব জীবন,
ভাবনার ভেলায় চড়ে
করবো সাত সমুদ্র পার,
ওই ক্লাস ফোর এর রাজপুত্রর মতো।
ইচ্ছা করে অনেক কিছু,
ভাবি পাখি হবো ওই গল্পের,
উড়ে উড়ে কাটাব জীবন,
তারপর কোনোদিন ওই তীরে,
আঘাতে দেব চিরতরে প্রাণ।
ইচ্ছা করে অনেক কিছু,
ওই সীমান্ত হোক কাঁটাহীন,
ভালোবাসার গিটারে গাইবো আমি
শান্তির জলসা ঘরের মুক্তবনে, মুক্তমনে,
আর সাদা পতাকা উড়ুক একমনে।
ইচ্ছা করে অনেক কিছু,
ভাবি তোমার হাতে দিয়ে হাত,
ছুটে যাবো গহন অরণ্যে দিনরাত,
দিন রাত্রি হবে একাকার,
আর তোমার আমার মন।
ইচ্ছা করে অনেক কিছু,
ভাবি এক রাতের রাজা হয়ে
করবো শাসন এক রাজ্য খানা,
বদলে দেব এক নিমিষে
আমার রাজ্যের নিঠুর আইনখানা।
ইচ্ছা করে অনেক কিছু,
ইচ্ছা করে ইচ্ছা পূরণ করে
আর সব ইচ্ছাগুলো ধরে,
আমার ইচ্ছা গৃহে রাখি বেঁধে;
ইচ্ছা করে অনেক কিছু।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
ভাল হয়েছে। ছন্দে আর একটু জোর দিলে ভাল হয়।