ভালোবাসা আর দাঙ্গা Poem by Arun Maji

ভালোবাসা আর দাঙ্গা

Rating: 5.0

ভালোবাসা আর দাঙ্গা হলো দুই সতীন,
একে অপরের মুখ দেখে না।
ভালোবাসা যে ঘরে থাকে, দাঙ্গা সে ঘরে ঢুকে না।
দাঙ্গা যে ঘরে থাকে, ভালোবাসা সে ঘরে ঢুকে না।

অথচ আশ্চর্য্যের ব্যাপার কি জানো?
এদের দু জনের মধ্যে,
একটা জায়গায় সুন্দর এক মিল আছে।
এদেরকে শুরু সহজে করতে পারো,
কিন্তু এদেরকে শেষ করতে সহজে পারো না।

© অরুণ মাজী
Painting: John W Godward

ভালোবাসা আর দাঙ্গা
Thursday, July 26, 2018
Topic(s) of this poem: love,war
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success