কঠিন আলোর ঝাঁপসা অন্ধকারের গলিতে,
একচিলতে শান্তির খোঁজে সাদা অলিতে,
বিষণ্ণ অরণ্য পাতাঝরায় চায় অনন্ত বসন্ত,
নবপল্লবে সাজবে দৈনন্দিন দিক হতে দিগন্ত?
হাহাকারে কেঁদে ওঠে শুষ্কতার উষর মরুভূমি,
বিস্বাদিত আজ অতি লবনাক্ত উর্বর জমি,
মিষ্টি খেঁজুরে আজ লেগেছে তিতো পোকা,
চালাক আমজনতা বাদে সবাই যেন বোকা!
অনাহারে হাঁসছে শিশু একলা মৃত্যুর কোলে,
আলো আঁধারের রাজার নীতি নগরে দোলে,
লজ্জা আজ মুখ দেখেছে বিজ্ঞাপনের বলে,
কবরের নীচে কাঁদছে শিশু শুকনো জলে।
নাবালক এ সভ্যতা আজ ভোটাধিকার চায়,
অনাহারের উলঙ্গ শিশু ভোটযুদ্ধে আসন পায়!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem