দুই টুকরো পাথরখন্ড;
সাধারণের মধ্যে অসাধারণ
সলিড স্থিতিজাডডের সেন্টিমেন্টে সমান;
যা ধরে রাখার অহংকারে নট-নরনচরন'
অগত্যা পরেই রইলো সময় কে প্রনাম না করেই।
উৎসবে রাগ ঘৃনা, অহংকার তালাবন্দি হয়
মানব মানবী কাছাকাছি হয় সব ভুলে কথা কয় ।
তেমন ই এলো মৃদু ভূমিকম্প;
দুটি খন্ডই গড়ালো কিন্তু ঠোকা নয়।
সময় চলে যায়, হঠাৎ এলো ঝড়
এলো বৃষ্টি এবং অবশেষে ভূমিধস
এবারে ঠুকতে ঠুকতেও ঠুকল না।
শিশুটিকে শেষে সন্তাসান্ত্বনা দিলো গল্পকার দাদু-
"জানিস পাথর দুটি সপ্ন দেখতো
আর স্বপ্নে ঠোকাঠুকি করে আনতো আগুনের স্ফুলিঙ্গ
তাপ দিয়ে নিতো নিরুত্তাপ হয়ে যাওয়া মনকে।"
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Asadharan ....beautiful poem....