দেশ উচ্ছন্নে যায় কেন? Poem by Arun Maji

দেশ উচ্ছন্নে যায় কেন?

Rating: 5.0

বারবার মহামারী দুর্ভিক্ষ বিপর্যয় হলে,
বা অর্থনীতি গোঁত্তা খেয়ে মুখ থুবড়ে পড়লে,
বা চোর ছ্যাঁচ্চোর লম্পটে দেশ ভরে গেলে-
কোন দেশ বা জাতি কখনো উচ্ছন্নে যায় না।

কোন দেশ বা জাতি তখনই উচ্ছন্নে যায়
যখন সে জাতির শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ,
স্বার্থ আর লোভের কারনে, তাদের ন্যূনতম বিচার
আর কর্তব্যজ্ঞান হারিয়ে নপুংসক হয়ে উঠে।

দেশের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ- নিজেকে গড়তে,
দেশের সম্পদ সবচেয়ে বেশি ব্যবহার করে।
অথচ এরাই দেশকে সবচেয়ে বেশি সর্ব্বশান্ত করে,
আর দেশের প্রতি বেশি বিশ্বাসঘাতকতা করে।

© অরুণ মাজী

দেশ উচ্ছন্নে যায় কেন?
Thursday, August 9, 2018
Topic(s) of this poem: corruption
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success