মেঘেদের দেশে তুলোর ভেলা
নদীর জল নীল,
ভেজা বলুতটে একলা শামুক
নিরুদ্দেশে দিলো খিল!
একটু দূরে গান শোনা যায়
কুহুদের কলতান,
জল ছুঁয়ে মন বিশাল বট
পেয়েছে প্রাণ!
সকাল নামে এই দেশেতে
জোড়া শালিকের আনাগোনা,
মন আয়না প্রতিচ্ছবি
আঁকছে বসে পড়াশোনা।
মিঠে রোদ হেসে যায়
উঠানের প্রাঙ্গন,
অপরাজিতা অনন্যতায়
দেখছো কি তার আলিঙ্গন।
ভেসে চলে কত চেতনা
মিলনের অবকাশে,
ওই সীমানা অনেক দূর
দিগন্ত মিশেছে চারপাশে।
ঘুড়ি নিয়ে উড়ে যায়
কত শত দামাল,
খোলা পায়ের স্বাধীনতায়
ধানক্ষেত বুঝি বেসামাল!
এভাবেই দিন যায়
রাত নেমে আসে বুকে,
কত শত সমাধি 'পরে
লেখা হয় বাণী দুখে!
এভাবেই দিন চলে
অভাবের সুখে,
কে জানি বলে যায়
রাত বাকি আছে!
***
রাত নামে শহরে তিমির রাত্রি
ওরা বুঝি আগন্তুক যাযাবর যাত্রী!
সিগন্যাল লাল সব চৌরাস্তায়
লেপমুড়ি শীত কাঁপে বস্তায়!
***
একদিন ভোর হবে নিশ্চয়
একলা শামুক উঠবে জেগে,
রঙিন নদী বইবে আবার
চৌরাস্তা আবার উঠবে সেজে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem