মিছিল Poem by RAJAT GHOSH

মিছিল

মিছিলে দেখেছি রাজনীতি রঙ, মিছিলে প্রতিবাদ
শতাব্দী জুড়ে মিছিলে হেঁটেছে নৈরাশ্যের ভোগবাদ,
মিছিলে দেখেছি সব স্বপ্ন, মিছিলে জয়ের গান
মিছিলে দেখেছি উন্মত্ততা, কেড়ে নেওয়া কত প্রাণ।

শহরে, নগরে, গ্রামান্তরে ধুলো মেখেছে দুঃখী দীন
কত শত পদ স্পন্দনে সর্বহারার কণ্ঠে মিছিল ঋণ,
ডাইনে বাঁয়ে লাউডস্পিকারে গরমের বোঝা দিয়ে
মিছিলে হেঁটেছে সহস্র রানার হাতে হ্যারিকেন নিয়ে।

রাত জ্বালানো মোমবাতি হাঁটে প্রতিবাদ হাতে চিহ্ন
মিছিল মার্চে ঝলসানো ঝুমুর লাশকাটা ব্যবচ্ছিন্ন,
মিছিলে মিছিলে গুলি খাওয়া সব অমর শহীদে
বিপ্লব আনে নগরে প্রান্তরে ব্যর্থ বাস্তিল প্রাচীরে।

একবিংশের মিছিল নেশা সর্বশান্ত পূর্ব পশ্চিম
মৃত্যু মিছিলে লড়ছে বিশ্ব শোকাতুর উত্তর দক্ষিণ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success