গাছের বুক সবুজ
অথচ মানুষের বুক রক্তাক্ত।
নারী শিশুর রক্ত মাংস মুখে
ঈশ্বরকে সাক্ষী রেখে
ক্ষমতাজয়ের উৎসবে মত্ত কারা?
দালালের হাতে ক্ষমতা
অথচ ঈশ্বর কারাগারে বন্দী।
এ কোন পূজা?
কার পূজায় মত্ত মানুষ?
আকাশের বুক নীল
অথচ মানুষের বুক ধূসর।
নেতা নামের একদল হিংস্র পশু
নারী যোনির রক্ত শুঁকে
সহর্ষে
মিছিল করে এগিয়ে গেলো।
একি?
রাস্তার কুকুরটা মুখ লুকোচ্ছে কেন?
লজ্জায়?
কাঁদছো কেন হে ঈশ্বর
কাঁদছো কেন?
ভাবো নি, তাই না?
একদিন তোমার সন্তানের ভয়ে
নিরাপদ আশ্রয় খুঁজবে তুমি!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem