শরণার্থী Poem by RAJAT GHOSH

শরণার্থী

অশ্রুবৃষ্টি শেষে দুঃখের রামধনু
আর অপমান জড়ানো এক তনু,
সেদিন দাঁড়িয়ে মানবতার সীমান্তে
নাম লিখেছিল শরণার্থী অজান্তে।

সহানুভূতির ভূমিতে পেয়েছিল ঠাঁই
দেশছুটো ওরা সবাই প্রায় মৃতপ্রায়,
ইতিহাসের পাতায় মানবতার কালিতে
এঁকেছিল মিলন বৈচিত্র্যের ঐক্য তুলিতে।

শরণার্থীর সন্তান সেজেছে সন্ত্রাসবাদী
আর উগ্রবাদীরা হোটেলে খাচ্ছে বিরিয়ানী,
ওরা-আমরার দল শুধু অঙ্কের হিসেবে ব্যস্ত,
আমজনতা বুঝছে ওদের গদি চায় আস্ত।

ছুটছে জনতা জানাতে সে এক আমজনতা,
আঁধারে জীবন আধারের খোঁজে শরণার্থীরা।

Saturday, August 11, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success